• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবা-মা ও ছেলে গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৪:২৬
আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৪:২৬

9685478

না’গঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবা-মা ও ছেলে গ্রেফতার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক বাবা-মা ও ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
বুধবার (১৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন, জেলার সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের ছেলে মো. লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী মোছা. নাজমা বেগম (৩৮), লিটন মিয়ার ছেলে মো. নাহিদ আলম (২২)।
র‌্যাব-১১ জানায়, গ্রেফতাররা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার যাবজ্জীবন কারাদÐপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতার এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজ গ্রামের অবস্থান পরিবর্তন করে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে আত্মগোপনে ছিলেন তারা। গতরাতে গোপন সংবাদ মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com