• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৩:৫৫
আপডেট: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ৩:৫৫

96662536

না’গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ প্যানেলের নিরঙ্কুশ জয়

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদে মধ্যে ১৬টি পদেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।্ শুধুমাত্র একটি কার্যকরী সদস্য পদে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য বিজয়ী হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারী) রাত ১২টার দিকে নির্বাচন কমিশনার এড. সামসুল ইসলাম ভূইয়া এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৫১ জন । ভোট কাস্ট হয়েছে ১০৮২টি, অনুপস্থিত ছিলেন ৬৯জন।
নির্বাচনে বিজয়ীদের মধ্যে সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল পেয়েছেন ৭৮৭ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলাউদ্দিন আহমেদ পেয়েছেন ৭৩৫ ভোট, সহ- সভাপতি পদে এড. রবিউল আমিন রনি পেয়েছেন ৭৩৪ ভোট, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া পেয়েছেন ৭৩৫ ভোট, যুগ্ম সম্পাদক পদে এড. কামাল হোসেন পেয়েছেন ৬০৬ ভোট , কোষাধক্ষ্য পদে এড. মো. স্বপন ভূঁইয়া পেয়েছেন ৬৩৭ ভোট , আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস পেয়েছেন ৬৬৫ ভোট , লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. এরশাদুজ্জামান ইমন পেয়েছেন ৫৮৬ ভোট , ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান পড়েছেন ৫৫১ ভোট , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি পেয়েছেন ৬৪৩ ভোট , সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত পেয়েছেন ৬০৭ ভোট এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান পেয়েছেন ৬৪৬ ভোট।
এছাড়াও কার্যকরী সদস্য পদে এড. নারায়ণ চন্দ্র সাহা পেয়েছেন ৫৮৬ ভোট , এড. হালিমা আক্তার পেয়েছেন ৫৪৫ ভোট, এড. আলী আকবর পেয়েছেন ৬৭৯ ভোট , এড. নুরী নাজমুল আমিন ৫২০ পেয়েছেন ভোট । আর বিএনপি প্যানেলের এড. আদনান মোল্লা ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে নিবার্চনকে ঘিরে সকাল থেকেই দুটি প্যানেলের সমর্থনে আওয়ামীলীগ ও বিএনপিপন্থী আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক দুটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন। আদালত পাড়ায় দিনভর আওয়ামী লীগের সাদা প্যানেলের পক্ষে সাংসদ একেএম শামীম ওসমানের অনুসারী আওয়ামীলীগের নেতাকর্মীরা ব্যাপক শো-ডাউন করতে দেখা গেছে। দুটি প্যানেলের পক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠ এবং সুন্দর রাখতে আদালত জুড়েই আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার তিনটি প্যানেল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত (এড. হাসান ফেরদৌস জুয়েল- এড. মুহাম্মদ মোহসীন মিয়া) ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত (এড. আহসান হাবীব শাহিন – এড. এইচ এম আনোয়ার প্রধান) প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ নেতা ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখ চাঁদ সরকার ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com