• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জ জেলায় ৯ ও মহানগরে ৬ সদস্যের ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৮:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৮:৪৯

JCD 1

না’গঞ্জ জেলায় ৯ ও মহানগরে ৬ সদস্যের ছাত্রদলের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে এ কমিটি অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
কমিটিতে আরও আছেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি সাগর সিদ্দিকী, আতা-ই-রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক মো.জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আবু তাহের রিফাত ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন।
সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, এখন দায়িত্ব আরও বাড়ল। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, দল যেভাবে নির্দেশনা দেয় সেভাবে কাজ করতে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের কমিটি ঘোষণা : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে, রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে রাহিদ ইসতিয়াক সিকদারকে।
কমিটিতে আরো আছেন, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, যুগ্ম সম্পাদক ওসমান প্রীতম, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com