• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী এমপি বাবু’র স্ত্রীসহ ৫ জনকে শোকজ

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৩
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৩

9858596

না’গঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী এমপি বাবু’র স্ত্রীসহ ৫ জনকে শোকজ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি এবং নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী সরকারী কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজসহ ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ জজ ধীমান চন্দ্র মন্ডল এ শোকজ নোটিশ পাঠান।
সায়মা আফরোজ ছাড়া নোটিশপ্রাপ্ত অন্য ৪ জন হলেন, আড়াইহাজার উপজেলার সাদারদিয়া এলাকার শফিকুল ইসলাম মেম্বার, দুলাল মিয়া, রামচন্দ্রদী ঋষিপাড়া এলাকার নগরবাসী ও দুলাল। নোটিশে সোমবার (২৫ ডিসেম্বর) আদালতে ডাঃ সায়মা আফরোজকে সশরীরে উপস্থিত হয়ে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বাকিদের সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডাঃ সায়মা আফরোজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)।
নোটিশে নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী সরকারী কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজকে জানানো হয়, আপনি বিভিন্ন সময় নারায়নগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ওরফে বাবুর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করেছেন। আপনি বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সরকারি কর্মকর্তা হয়েও আপনার নির্বাচনি প্রচারনায় অংশগ্রহণ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৭(১) ও এবং ৮৬ অনুচ্ছেদের সাথে সাংঘির্ষক। আপনার উপযুক্ত কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহন করার জন্য মাননীয় নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ করা হইবেনা সে মর্মে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নং কক্ষে অবস্থিত নি¤œস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা কোনও প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
বাকি ৪ জনকে নোটিশে জানানো হয়েছে, আপনি নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জাতীয়পার্টির মনোনীত প্রার্থী জনাব আলমগীর সিকদার লোটন এর লাঙ্গল মার্কার কিছু ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন। আপনার এহেন কার্যকলাপ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৭৭(১)খ অনুচ্ছেদের লংঘন। আপনার উপর্যুক্ত কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে উক্ত আইন ভঙ্গের দায়ে বিধি মোতাবেক পদক্ষেপ গ্রহন করার জন্য মাননীয় নির্বাচন কমিশনের বরাবরে কেনো সুপারিশ করা হইবেনা সে মর্মে সোমবার দুপুর ১১ টায় নারায়গঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৫ নং কক্ষে অবস্থিত নি¤œস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর সংশোধনী (২৪-১১-২০১৩) অনুযায়ী, কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারি কোন প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাদের কোন প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যবহারও করতে পারবেন না। একইভাবে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ (৩) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোনো আইন সভার নির্বাচনে অংশগ্রহণ করতে অথবা নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করতে বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করতে বা প্রভাব খাটাতে পারবেন না।
এ আইনকে উপেক্ষা করে তার প্রতিদিন নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সায়মা আফরোজ মিছিল ও গণসংযোগ করছেন। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রচার চালান সায়মা। এ সময় নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোটও চান তিনি।
এদিকে বিষয়ে জানতে চাইলে ডাঃ সায়মা আফরোজ বলেন, আমি শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তা না, আমি একজনের স্ত্রীও। প্রচারে অংশ নিয়েছি সংসদ সদস্যের স্ত্রী হিসেবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com