• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাচোলে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩ ৬:১৩
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩ ৬:১৩

9666985 6

নাচোলে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাচোল রেলওয়ে স্টেশনে এ আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা বিএনপি।

নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক এম মজিদুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আবু তাহের খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া।

প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম ছাড়াও অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ মাসউদা আফরোজ হক শুচি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হাসান ইমতিয়াজ, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, সদর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান মাষ্টার, নাচোল উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ, জেলা ছাত্রদলের সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com