• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাটোরের লালপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর জিয়ারত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৪:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৪:৫৯

jpeg 82

নাটোরের লালপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর জিয়ারত

নাটোরের লালপুরে বিভিন্ন এলাকায় গণকবর পরিদর্শনসহ জিয়ারত এর মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। 

আজ সকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে অবস্থিত শহীদ সাগরে ১৯৭১ সালের ৫ মে পাক হানাদার বাহিনীর গুলিতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নাঈম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধো কে, এম শাহাদাত ঈমাম রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা বয়েত উল্লাহ, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com