• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাটোর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৭:৫২
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৭:৫২

96663696 2

নাটোর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গৌরীপুরে এই বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রয়াত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনের সামনে সমাবেশ করেন।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ হামলা-মামলা দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় থাকতে চায়। হামলা-মামলা-নির্যাতন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। আমরা জনগণকে সম্পৃক্ত করে এক দফা দাবির মধ্য দিয়ে তাদের উৎখাত করব।

লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হারুনর রশিদ পাপ্পু বলেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আত্মস্বীকৃত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, যে কোনো কর্মসূচি পালনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এক দফা দাবি বাস্তবায়নে লালপুর উপজেলা বিএনপি প্রস্তুত আছে।

এ সময় উপস্থিত ছিলেন- গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান, আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, নাটোর জেলা বিএনপির কর্মসূচিতে অংশ নিতে রহিম নেওয়াজ বাড়ি থেকে বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুরের দিকে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে শহরের গুড়পট্টি এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা করে। লাঠিসোটা দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে আহত রহিম নেওয়াজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার ও দলের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com