• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩ ২:০৪
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩ ২:০৪

963

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৫৮) নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে ঘটে হত্যাকাণ্ডের ঘটনা।
হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে কালাদিসহ আশপাশের এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নিহত সোলায়মান মিয়া কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। এ সময় তাকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, রাত আটটার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে জমি ব্যবসায়ী সোলায়মান মিয়াঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com