• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ১২:৫৩
আপডেট: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ১২:৫৩

966587 1

নারায়ণগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত এবং তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট হাইওয়ে এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন।
এ সময় তিনি বলেন, এ সরকার তারেক রহমানকে ভয় পায়। সে কারণেই তারেক রহমান ও তার সহধর্মিণীর নামে আদালত এমন ফরমায়েশি আদেশ দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এ আদেশ প্রত্যাহার করতে হবে নয়তো যুবদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
তিনি আরও বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান না খেয়ে না ঘুমিয়ে এ দেশের মানুষের জন্য কাজ করছেন। তার নামে কত মামলা হচ্ছে, যেগুলোর কোন ভিত্তি নেই। এ সরকার তাকে ভয় পেয়ে তাকে নির্বাসনে রেখেছে। আমরা তারেক রহমানকে এদেশে ফিরিয়ে আনবো।
এ সময় জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, শাহাদাৎ, রাজীব, সোহেল, রাজীব সরকার, শরীফ, খাইরুলসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com