• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যাকরে থানায় হাজির স্বামী

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৪:১৫
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৪:১৫

965259

নারায়ণগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যাকরে থানায় হাজির স্বামী

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে গৃহবধ বিজলী আক্তার আমেনাকে (৩০) কুপিয়ে হত্যা করেছে স্বামী। হত্যার পর বন্দর থানায় আত্মসমর্পণ করেন স্বামী ইমরান হোসেন।
শনিবার (৫ জুলাই) রাতে বন্দরের এনায়েতনগর এলাকায় জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে।
নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার বলেন, প্রেমের সম্পর্কের পর ৯ মাস আগে তাদের দুজনের বিয়ে হয়। এটি বিজলীর দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। রাতে স্বামী ইমরানের মোবাইল নিয়ে তার ভাগনের সঙ্গে কথা বলে বিজলী। এসময় ইন্টারনেটের ডাটা (মেগাবাইট) নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ বিজলীকে কুপিয়ে হত্যা পর বন্দর থানার আত্মসমর্পণ করেছেন স্বামী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com