• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গণমিছিলে জনতার ঢল

প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১২:৩০
আপডেট: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১২:৩০

Nganj bnp pic

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গণমিছিলে জনতার ঢল

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে নগরীতে গণমিছিল কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। এসময়ে মহানগর বিএনপির গণমিছিলে জনতার ঢল নেমেছে।
গণমিছিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন।
শুক্রবার (১৮ আগস্ট) বেলা তিনটায় নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে এই গণমিছিল কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি। গণমিছিলটি খানপুর থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে বিবি রোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়।
এদিকে কেন্দ্র ঘোষিত এক দফা দাবিতে গণমিছিল কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে এবং সরকারের পদত্যাগের দাবিতে ¯েøাগান দিয়ে খÐ খÐ মিছিল নিয়ে খানপুর হাসপাতালে এসে জড়ো হতে থাকে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয় ) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, আহŸায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, শাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, শাহিন আহমেদ, কামরুল হাসান চুন্নু সাউদ, ফারুক হোসেন, মহানগর যুবদলের আহŸায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল,মহানগর শ্রমিকদলের আহŸায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা শেখ সেলিম, আলমগীর খান চঞ্চল, নজরুল ইসলাম সরদার, কাজী নাঈম, মহিউদ্দিন শিশির, নজরুল ইসলাম সরদার, আবুল হোসেন রিপন, শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক সাগর প্রধান, যুগ্ম আহŸায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাহেদ আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সিনিয়র সহ-সভাপতি জুলহাস সরদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভ‚ইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কৃষক দল নেতা আক্তার হোসেন সবুজ, মনোয়ার হোসেন সোহেল, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, মহানগর জাসাসের সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত আলম রতন, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com