• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাসিকের বর্জ্যের ট্রাকের নিচে চাপাপড়ে ছাত্রদল-যুবদল নেতা নিহত

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৯:৪৮
আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৯:৪৮

9656236

নাসিকের বর্জ্যের ট্রাকের নিচে চাপাপড়ে ছাত্রদল-যুবদল নেতা নিহত

এম আর কমাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী ছাত্রদল ও যুবদল নেতা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
নিহতরা হলেন: ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।
জিলানী চাঁদপুরের মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে এবং মাসুম পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তারা দু’জনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম মুঠোফোনে বলেন, নিহত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ছিলেন। তাদের মোটরসাইকেল ও নাসিকের বর্জ্যবাহী ট্রাকটি একইদিকে যাচ্ছিলো। দু’জনই ট্রাকের চাকার সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান কেউ বলছেন, ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়েছে আবার কেউ বলছেন পাশাপাশি যাবার সময় ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ট্রাকটি পেলেও চালক সেটি ফেলেই পালিয়ে গেছেন। ঘটনাস্থলে নাসিকের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এসেছিলেন। আমাদের তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com