• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিখোঁজের ৪ দিন পর উদ্ধার মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ

প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৫:২০
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ৫:২০

96666396 10

নিখোঁজের ৪ দিন পর উদ্ধার মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর ২ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নাঈমা (১৩) ও মায়মুনা (১৫) নামের দুই নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজের ৪দিন পর ভোরে সদর উপজেলার সাদেকপুর সড়কের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নাঈমা সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়েও ময়মনা সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে। তারা দু’জন নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ ময়না মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুই মাদ্রাসা শিক্ষার্থী গত ৪ দিন আগে নিখোঁজ ছিলেন। তাদের মরদেহ ভোরে সড়কের পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com