• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিরলস শ্রমে ধানের শীষে ভোট চাচ্ছেন পুতুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৮:০২
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৮:০২

96665920

নিরলস শ্রমে ধানের শীষে ভোট চাচ্ছেন পুতুল

নাটোর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দিন-রাত নিরলস শ্রমে ধানের শীষে ভোট চাচ্ছেন। তারণ্যে উদ্দীপ্ত, আত্মবিশ্বাসী পুতুল জয়ের বিষয়ে পুরোপুরি আশাবাদী।

জানা গেছে, নাটোর ১ আসনের সাবেক এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল। পুতুলকে ধানের শীষ মনোনীত প্রার্থী ঘোষণার পর তার আপন ভাই, জেলা বিএনপি সদস্য ডাক্তার রাজন স্বতন্ত্র প্রার্থী হলেও পরে পুতুলকে সমর্থন জানান।

কিন্তু কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এমন প্রার্থীর বিপক্ষে মনোবল না হারিয়ে পুতুল বীরদর্পে জনসংযোগ ও ধানের প্রতীকে দিন-রাত ভোট চাইতে মাঠ চষে বেড়াচ্ছেন। ছুটছেন লালপুর থেকে বাগাতিপাড়া উপজেলার প্রতিটি বাড়ি বাড়ি। কখনও ছুটছেন রেলস্টেশন, কখনও বাসস্টেশন। কখনও ছুটছেন কৃষকদের কাছে। কখনও ছুটছেন গৃহিণী আর কর্মজীবী নারীদের কাছে। সাথে রয়েছেন একঝাঁক তরুণ শিক্ষার্থী ছাড়াও নেতা কর্মীরা।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকায় গিয়ে পুতুল সবার সাথে আপনজন হয়ে কথা বলছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ছাড়াও তুলে ধরছেন বিএনপির উন্নয়নের পরিকল্পনার কথা। সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করছেন ধানের শীষের পক্ষে। এক উপজেলা থেকে আরেক উপজেলায় বাড়ি বাড়ি ভোট চাচ্ছেন।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, তিনি নিজের কর্মপরিকল্পনার পাশাপাশি বিএনপির উন্নয়ন পরিকল্পনার কথা যখন বলছেন, তখন সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

পুতুলের সঙ্গে নির্বাচনি গণসংযোগে মাঠে রয়েছেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মাহাদব উদ্দিন , সদস্য সচিব হাফিজুর রহমান ছাড়াও লালপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com