• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনে পক্ষপাতিত্ব করলে নুরুল হুদার মত পরিণতি হবে: জ্বালানি উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:৩২
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৮:৩২

96665239

নির্বাচনে পক্ষপাতিত্ব করলে নুরুল হুদার মত পরিণতি হবে: জ্বালানি উপদেষ্টা

জামালপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যারা নির্বাচিত হবে তাদের সাথেই আমাদের কাজ করতে হবে। নির্বাচনকালীন সময়ে পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মত কঠিন পরিনতি ভোগ করতে হবে।

শনিবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, সামনের জাতীয় নির্বাচন আমাদের জাতির জন্য একটি অগ্নি পরিক্ষা। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। তাছাড়া এবারের নির্বাচনে কোন আশংকা এবং কোন ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে এবং প্রবাসী ভোটাররা প্রথম বারের মত পোষ্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

মতবিনিময় সভায় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ জলিলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মমর্তা-কর্মচারীরা বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com