• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিহত কৃষকদল নেতার বিচার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:৫৩
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:৫৩

96523650

নিহত কৃষকদল নেতার বিচার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি প্রতিনিধি

ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

রবিবার (১৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নিহত তরু মুন্সী সদর উপজেলার গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীদের মধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আসামিরা হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।’

উল্লেখ্য, ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com