• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিলেন যুবদলের নয়ন

প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:২৬
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৩:২৬

9633696

নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিলেন যুবদলের নয়ন

জনতার আওয়াজ ডেস্ক

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, অন্যায় ভাবে কারো অধিকার হরণ করবেন না। কোন দখলবাজি করবেন না। কেউ যদি এসব দুর্বৃত্তায়ন করেন তাহলে তাদের জন্য কঠর শাস্তি ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজশাহীতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, আপনারা যদি দুর্বৃত্তদের আশ্রয় দেন যারা আমাদের দল করে নাই অন্য দল করেছে তাহলে আপনাদের আমরা কোন ক্ষমা করব না। আপনারা গত ১৮ বছর ধরে যে লড়াইটা করেছেন তা কোন ব্যক্তি স্বার্থে নয়, দেশের জন্য দেশের জনগণের জন্য। এখন যদি আপনারা দুর্বৃত্তদের আশ্রয় দেন তাহলে আপনারা আপনাদের নৈতিকতা থেকে বিচ্যুত হলেন।

তিনি বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের জমি দখল করেছে। সেই রকম আপনারা যদি কোন দখল কোন দুর্বৃত্তের কাজ করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ যে জমি জায়গা দোকানপাট দখল করেছিল সেগুলো আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

তিনি আরো বলেন, গত ১৬ বছর আমরা বাড়িতে থাকতে পারিনি। ভালোভাবে ঘুমাতে পারিনি। এখন তো আমরা ভালোভাবে ঘুমাতে পারছি। বাড়িতে থাকতে পারছি। ভবিষ্যতে যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে আপনারা আপনাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। কিন্তু অন্যায় ভাবে কারো অধিকার হরণ করবেন না।

তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশের মানুষ ১৫ বছর পরে আবার যার ভোট সে দিতে পারবে। তাই আপনাদেরকে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে সামনে আপনাদেরও বিপদ আছে।

রাজশাহী জেলা যুবদলের সভাপতি মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com