• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে পদযাত্রা সফল করতে বিএনপির মতবিনিময় সভা

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১০:৩৭
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১০:৩৭

9666523 3

নোয়াখালীতে পদযাত্রা সফল করতে বিএনপির মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি
আগামী ১৪ জুলাই নোয়াখালীতে মেহনতী মানুষের পদযাত্রা সফল করতে মতবিনিময় সভা করেছে বিএনপি।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধর্মপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যেগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ।

এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে নেই। আওয়ামী সরকার মানুষের সর্ব ক্ষেত্রে অধিকার হরণ করে নিয়েছে। আজকে সাধারণ মানুষ বাধ্য হয়ে একদফা দাবি নিয়ে রাস্তায় নামবে। তখন এই সরকারের পালাবার কোন পথ থাকবেনা।

প্রস্তুতি সভায় বক্তারা চূড়ান্ত আন্দোলন সফল করতে দলের তৃণমূলের নেতাকর্মিদের স্বোচ্ছার হওয়ার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com