• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ২:৪৪
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ২:৪৪

96582 6

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৮ পরিকল্পনা বাস্তবায়ন ও জন-জিজ্ঞাসা ও আলাপ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ জন-জিজ্ঞাসা ও আলাপ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ৮ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনির সঞ্চালনায় সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, এডভোকেট রবিউল হাসান পলাশ, ইকবাল বাহার আজাদ, এডভোকেট মাহমুদ হাসান শাকিল ও মাওলানা শহিদুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক ও সাধারণ জনগণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে প্যানেল আলোচকরা তার জবাব দেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com