• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৯:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৯:৪৫

98874569

নোয়াখালীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

নিহত মজিবুর রহমান রতন (৫৯) সোনাইমুড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুয়া মিয়ার বাড়ির সুয়া মিয়ার ছেলে। তিনি সোনাইমুড়ী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সোনাইমুড়ী পৌরসভা যুবদলের সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও নিহতের ভাতিজা কামাল উদ্দিন বলেন, গত ৭দিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রতন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সন্ধ্যার দিকে তাকে কুল্লিার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com