• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩ ৬:১৭
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩ ৬:১৭

9666396 12

নোয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।

শনিবার (১০ জুন) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, যুবদলের কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, আগামী ১৪ জুন তারুণ্য সমাবেশে বাধা দেওয়া হলে সমুচিত জবাব দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে আগামী ১৪ জুন চট্টগ্রামে বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে নোয়াখালী পৌর মার্কেট থেকে জেলা শহরে লিফলেট বিতরণ করে যুবদলের নেতাকর্মিরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com