• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩ ৯:৪৫
আপডেট: রবিবার, ১৮ জুন, ২০২৩ ৯:৪৫

96663695

নোয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

রোববার (১৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে ১০কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার জাহানারা বেগম (৫০) চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় মৃত আবদুল হকের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুর পৌনে ১টার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার মাদক কারবারি জাহানারা বেগমের ভাড়া বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাসা থেকে একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ১ লাখ ৫০হাজার টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com