• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মহিলা আ’লীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ৩:৫৪
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ৩:৫৪

9605 13

নোয়াখালীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মহিলা আ’লীগ নেত্রী গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগের ছিলাদী গ্রামে এক গৃহকর্মীকে (১৫) নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলরুবা আক্তার তুহিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দিলরুবা আক্তার তুহিন (৩০) সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে ও বিবি কুলসুম (২৪) সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চাটখিল পৌরসভার স্কাইভিউ চাইনিজ রেষ্টুরেন্ট থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

লিখিত অভিযোগসূত্রে জানা যায়, অভিযুক্ত গৃহকর্তী দিলরুবার বাসায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজ নেন ভুক্তভোগী গৃহকর্মী। কিছুদিন পর ২নং অভিযুক্ত বিবাদী অপরিচিত লোকজন এনে ভুক্তভোগীকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে ও রুমে আটকে রাখে। পরবর্তীতে ভুক্তভোগীকে ১নং আসামী দিলরুবার ভাড়া বাসায় সোনাইমুড়ীতে নিয়ে আসে। সেখানেও একই কায়দায় ভুক্তভোগীকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। এক পর্যায়ে ভুক্তভোগীকে চেতনানাশক ওষুধ সেবন করে যৌন কাজে বাধ্য করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী বাধ্য হয়ে পালিয়ে আসে। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। পরে ভিকটিম দুজন মহিলা আওয়ামীলীগ নেত্রীর সহায়তায় নোয়াখালী পুলিশ সুপারের নিকট অভিযোগ করে।

অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিন বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা সত্য কি মিথ্যা আমি এটা বলব না তবে মেয়েটি ভালো নয়। আমার বিরুদ্ধে রিপোর্ট করলে আমিও দেখব ও মামলা করবো।’

সোনাইমুড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো. ইউনুছ মিয়া বলেন, ‘এ ঘটনায় মানব পাচার আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। সোনাইমুড়ী থানার মামলা নং-১৮।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com