• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৩
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৩

9658520

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি

ছবি: প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়াতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জাহাজমারা বাজারের আমজাদ মিয়ার তেলের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় দ্রুত সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি ও মুদি দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান বলেন, প্রায় দুই চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীদের অভিযোগ কেউ বিস্ফোরণ ঘটিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com