• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ১:৪০
আপডেট: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ১:৪০

960024

নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

শরীয়তপুরের নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মামুন খানকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ১১টার দিকে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মামুন নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার আবুল ছালাম খানের ছেলে। স্বজনদের দাবি, এলাকায় মাদক নিয়ে প্রতিবাদ করতেন মামুন। এই কারণেই স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নড়িয়া বাজার থেকে বা ফেরার পথে হাতুড়ি, রড, হকিষ্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে গেলে চিকিৎসকরা শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে রাত ৯টার দিকে মামুনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্ততি চলছে।
নিহত মামুনের স্ত্রী তানিয়া আক্তার বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে মাদক বিক্রি আর অন্যায়ের প্রতিবাদ করায় আমার স্বামীকে ওরা হত্যা করেছে। আমার ১০ বছরের ছেলে আর ৯ মাসের মেয়েকে নিয়ে আমি কোথায় যাবো? আমি অপরাধীদের ফাঁসি চাই।
এ ব্যাপারে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্ততি চলছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com