• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদে থাকাবস্থায় বিয়ের পিড়িতে ছাত্রলীগ নেতা মাসুদ

প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৫:৪১
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৫:৪১

96663696 27

পদে থাকাবস্থায় বিয়ের পিড়িতে ছাত্রলীগ নেতা মাসুদ

নিউজ ডেস্ক

ছাত্রলীগের পদে থাকাবস্থায় বিয়ে করেছেন নীলফামারীর জেলার সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার মাসুদ। জেলা ছাত্রলীগের বর্তমান দায়িত্বশীল হয়ে বিয়ে করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরই সমালোচনার ঝড় শুরু হয়। ফেসবুকজুড়ে ভেসে বেড়াচ্ছে তার বিয়ের একাধিক ছবি ও বিয়ের কার্ড। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বিরূপ প্রতিক্রিয়া। তারা বলছেন, ‘বিয়ে করেও তিনি কীভাবে ছাত্রলীগের পদে আছেন?’

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের সংগঠনের কোনো পর্যায়ের কমিটিতে স্থান পাওয়ার বিধান নেই। মাসুদ জেলার গোড়গ্রাম ইউনিয়নের উত্তর ধোবাডাঙ্গার (মাস্টার পাড়া) মো. তাইবুল ইসলামের মেয়ে তাজমীম আক্তার পলিকে বিয়ে করেন বলে জানা গেছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানান, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী পদে থেকে বিয়ে করা যাবে না। ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর (গ) ধারা অনুযায়ী, বিবাহিত, ব্যবসায়ী, চাকুরিজীবী ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে কর্মকর্তা হিসেবে থাকতে পারবেন না। কমিটিতে পদ-পদবী পাওয়ার পর বিয়ে করার অভিযোগ উঠলে পদ-পদবী বাতিলের কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, নীলফামারী জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ বিয়ে করছেন আমরা এই বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি। খুব তাড়াতাড়ি যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। বিধায় এ বিষয়ে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com