• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পরিবহন ধর্মঘট: ট্রেনে করে রংপুরে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা

প্রকাশ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ৬:১২
আপডেট: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ৬:১২

966002 4

পরিবহন ধর্মঘট: ট্রেনে করে রংপুরে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা

শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে ২দিনের পরিবহন ধর্মঘট ঠেকেছে স্থানীয় বাস মালিক সমিতি। ফলে বিএনপির নেতাকর্মীরা নীলফামারী থেকে ট্রেনে করে রংপুরে যাচ্ছে । শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকেই নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রেলষ্টেশনে জড়ো হতে থাকে।

নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় চিলাহাটি ও ডোমার রেল ষ্টেশনের প্লাটফর্ম। ট্রেনের কক্ষে জায়গা না থাকায় তিতুমীর ও সীমান্ত ট্রেনে নেতাকর্মীরা কেউ ঝুলে কেউ দাড়িয়ে সমাবেশে যোগ দিতে ডোমার ছাড়ছে। শুক্রবার বিকালে তিতুমীর ট্রেনে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু ও সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।

যুবদলের নেতা লোকমান হোসেন লাভলু বলেন, ‘শনিবারের গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট থাকায় আমরা একদিন আগেই রংপুরে গিয়ে অবস্থান নিবো। শনিবার রংপুরে যেতে বাধা আসতে পারে তাই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা সমাবেশের উদ্দেশ্যে ডোমার ছাড়লাম।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন, ‘ডোমার,ডিমলা ও নীলফামারীর কোনো বাস বা মাইক্রোবাস আমাদের কাছে ভাড়া দিচ্ছে না। আমরা পরিবহন মালিক ও নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের বলেন ‘গাড়ী ভাড়া দেওয়া যাবেনা উপরের চাপ রয়েছে।’ তাই সমাবেশ সফল করার লক্ষে আমরা প্রায় তিনহাজার নেতাকর্মী ট্রেনে করেই রংপুর যাচ্ছি। আমরা পার্বতীপুরে নেমে রংপুর যাওয়ার কোনো যানবাহন না পেলে পায়ে হেটেই রংপুরে যাবো।’

নীলফামারী উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন,‘ শনিবারের বিএনপির যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা সমাবেশের একদিন আগেই রংপুর যাচ্ছি। সরকার যতই বাধা দিক এই সমাবেশ হবে স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ ।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com