• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনোবিকল্প নেই : নাসিক প্রশাসক সাখাওয়াত

প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬ ৬:৩০
আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬ ৬:৩০

96962

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনোবিকল্প নেই : নাসিক প্রশাসক সাখাওয়াত

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (১৩ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানের ঘোষিত এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার একটি অঙ্গীকার। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই দেশের প্রতিটি নাগরিককে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে হবে।
বৃক্ষরোপণ শেষে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং একটি সবুজ বাংলাদেশ গঠনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com