• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৭:১৬
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ৭:১৬

966021 1

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে ভারতের কুচবিহার সীমান্তে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যক্তির নামে শাহাদাৎ হোসেন (২৮)। নিহত শাহাদাৎ ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের গাইবান্ধাপাড়ায় ইদ্রিস আলীর ছেলে পুত্র বলে জানা গেছে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশী গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু পার করতে থাকে। এ সময় ভারতের কুচবিহার জেলার মেডিকেলবাড়ী সেতু এলাকা সীমান্তে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরের ঘটনাস্থলে শাহাদৎ হোসেনের মৃত্যু হয়। নিহতের লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।

শাহাদাৎ হোসেনের বাবা ইদ্রিস আলী (৫০) বলেন, ‘ভারতীয় বিএসএফের গুলিতে আমার ছেলে শাহাদাৎ মারা গেছে। ছবিতে দেখেছি বুকে গুলি লেগেছে। আমার ছেলে গত ৩ বছর আগে বিয়ে করে। তাঁর একটি দেড় বছর বয়সের ছেলে সন্তান রয়েছে।’

এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘সীমান্ত পিলার হতে ১২০ গজ ভারতের ভেতরে পড়ে থাকা একটা লাশের ব্যাপারে সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল তাঁদেরকে (বিএসএফকে) জানায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com