• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৭:৩৫
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৭:৩৫

Capture 53

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে উপজেলার সলঙ্গা থানা এলাকার আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো-আলোকদিয়া গ্রামের আবু শামীমের ছেলে সিয়াম (৭) ও আবুল হাসেমের ছেলে আবু হুরায়রা (৮)। তারা স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ও সম্পর্কে চাচাতো ভাই।স্থানীয়রা জানান, দুপুরে সিয়াম ও হুরাইরা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একটু পরে সিয়ামের মা নাসিমা গরু নিয়ে মাঠে যায়। তার পিছু পিছু ওই দুই শিশুও মাঠে চলে যায়। এরপর গরুটি খুঁটিতে বেঁধে ফেরার সময় হঠাৎ গরুটি ছুটে যায়। পরে শিশু দুটিকে বাড়ির রাস্তায় পাঠিয়ে দিয়ে তিনি গরু খুঁজতে চলে যান।

এদিকে শিশু দুটি বাড়ি ফেরার সময় ডোবায় খেলতে নেমে গভীর পানিতে ডুবে যায়। সিয়ামের মা বাড়ি ফিরে শিশু দুটিকে দেখতে না পেয়ে তাদের খোঁজ করতে থাকে। পরে সন্ধ্যায় শিশু দুটির লাশ ডোবার পানিতে ভেসে উঠলে পথচারীরা স্বজনদের খবর দেয়। পরে ডোবা থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com