• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাবনায় তাৎক্ষণিকভাবে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১২:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ১২:৩৭

9666325

পাবনায় তাৎক্ষণিকভাবে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও ভেতরে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে পাবনা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিএনপির খেয়াঘাটস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের আব্দুল হামিদ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারের মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ বানচালের জন্য সরকার ও সরকারের পুলিশ বাহিনী পরিকল্পিতভাবে নয়াপল্টনে হামলা চালিয়েছে। শত শত নেতাকর্মীর বুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। নেতাকর্মীদের হতাহত করেছে। পাবনার গণমানুষের নেতা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তারা আরও বলেন, গ্রেফতার ও হামলা করে আন্দোলনকে দমানো যাবে না। মানুষ এই সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে ফেলেছে। মানুষ রাস্তায় নেমেছে, বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। অবিলম্বে শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তাদের মুক্তি ও সরকারের পতনে যে কর্মসূচি ঘোষণা করা হবে আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও সেই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ-আল মাহমুদ মান্নান মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সসহ কয়েক শ নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com