• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পিজি হাসপাতালে আ’লীগের দোসররা এখনো বহাল তবিয়তে

প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ১:৪৬
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ১:৪৬

9658963 2

পিজি হাসপাতালে আ’লীগের দোসররা এখনো বহাল তবিয়তে

জনতার আওয়াজ ডেস্ক

‘পিজি হাসপাতালে আ’লীগের দোসররা এখনো বহাল তবিয়তে’ মন্তব্য করে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, ‘এই পিজি ক্যাম্পাসের নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু লীগের দোসররা অবাধে চলাফেরা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। মনে হচ্ছে শুধু মোড়ক পরিবর্তন হয়েছে; কিন্তু ভেতরের উপাদান একই রয়ে গেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। সকল সংস্কারের প্রস্তাব আড়াই বছর আগে ৩১ দফার মধ্যেই সকল সংস্কারের প্রস্তাবনা দেয়া আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।’

শনিবার (২২ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সরকারি ও বেসরকারি রেসিডেন্টদের আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা: জাহিদুল কবির ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা: জামশেদ আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য সম্পাদক ডা: মিজান রহমান, শেরে বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা: এরশাদ মিয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা: ইমরান হোসেন, রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা: আমিনুর রহমান রনি, বর্তমান আহ্বায়ক ডা: এ এস এম নাজেম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ডা: নাভিম কবির প্রতীক, শেরে বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা: কাজী আবু তালহা ফয়সাল, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ডা: মামুন, ডা: ইমরান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: পিয়াস হাসান, ডা: মমি আনসারি, ডা: ওমর খৈয়াম, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ছাত্রদল সভাপতি ডা: ফয়সাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ডা: নুরুন্নবী সজীব, ছাত্রদল নেতা ডা:সাব্বির শরীফ শাকিল, মুশফিক, শিহাব, সিফাত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com