• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী ছাত্রদলের মেহেদীকে আর্থিক সহায়তা

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪৯
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪৯

9633325

পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী ছাত্রদলের মেহেদীকে আর্থিক সহায়তা

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহের রাজপথে ফ্যাস্টিট আওয়ামী পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী হয়েও থেমে নেই এখনো রাজপথে সক্রিয় সৈনিক হয়ে রাজনীতি করে আসছে পা হারানো দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান (২৫) কে বিকল্প পা প্রতিস্থাপনের জন্য আর্থিকভাবে সহযোগিতা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের সহযোগিতায় ময়মনসিংহের রাজপথে অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ আমোকসুর সাবেক ছাত্রনেতা পরিশ্রমী ও মেধাবী নেতৃত্ব ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান এই সহযোগিতা প্রদান করে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর গোহাইলকান্দি জামতলা এলাকায় মেহেদী হাসানের বাসায় গিয়ে এই উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা করা হয়। উপহার সামগ্রীর মধ্যে নতুন জামা-কাপড়, জুতা এবং নগদ অর্থ।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবু দাঈদ রায়হান, জেলা যুবদল নেতা নজরুল ইসলাম রিপন, মঞ্জুরুল হক, সুমন আহম্মেদ, মহিউদ্দিন, মনসুর, অপু, অনিক, রাশেদ, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা জামান মিয়া বিজয়, ইমন প্রমূখ।

আর্থিক সহায়তা প্রদান কালে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ ফরহান বলেন, বিগত ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপির আন্দোলনে পুলিশের গুলিতে পা হারান ছাত্রদল নেতা মেহেদী হাসান। পরবর্তীতে তার বিকল্প পা প্রতিস্থাপন করা হলেও সম্প্রতি ওই পা’টি নষ্ট হয়ে যায়। এই অবস্থায় নতুন পা সার্জারির মাধ্যমে পুনরায় প্রতিস্থাপনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আরো সহায়তা প্রদানের আশ্বাস দেন দক্ষিণ জেলা যুবদলের এই নেতা।

9632


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com