• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পূজা মন্ডপে হামলা করতে এসে যুবক আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ২:০১
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ২:০১

96001 1

পূজা মন্ডপে হামলা করতে এসে যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গাপূজা মন্ডপে হামলা করতে এসে আনসার সদস্যদের হাতে আটক হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামে এক যুবক। এসময় আরো ৪ যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজারহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

আটক যুবক মোহাম্মদ নুরুজ্জামান পশ্চিম দেবোত্তর গ্রামের মোহাম্মদ ওসিউজ্জামানের ছেলে।

কালীরপাট দুর্গা মন্দিরে পূজা উদযাপন কমিটির সভাপতি তপন চন্দ্র রায় বলেন, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর কালীরপাট দুর্গা মন্দিরে বুধবার রাত আনুমানকি সাড়ে ১১টার দিকে মন্দিরের পিছনে ৫-৬জন যুবক বাঁশ ও কাঠের লাঠি নিয়ে এসে মন্দিরে হামলা চালান এবং ইট-পাটকেল দিয়ে ঢিল ছুঁড়তে থাকেন। এতে মন্দিরে অবস্থানকারী ভক্তরা আতংকিত হয়ে পড়েন। মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নিয়ে যুবকদের ধাওয়া করে মোহাম্মদ নুরুজ্জামান (২৬) নামের এক যুবককে ঘটনাস্থলে আটক করা হয়। রাতেই ওই যুবককে পুলিশের কাছে সোর্পদ করা হয়। পূজামন্ডপে ঢিলে ছুঁড়ে আতংক তৈরি করে প্রতিমা ভাংচুরের পরিকল্পনা ছিলো দূর্বৃত্তদের বলে তিনি বলেন।

রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, আটক যুবক পূজামন্ডপে আঘাত ও ঢিল ছোড়ার সত্যতা স্বীকার করেছেন। তার সাথে থাকা অপর ৪ যুবকের নামও বলেছেন। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হয়েছে। অপর যুবকদের আটক করতে পুলিশের অভিযান চলছে। ওই মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com