• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফরিদপুরে গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৩:৩৩
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৩:৩৩

9600021

ফরিদপুরে গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল

ফরিদপুর জেলা প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গাড়ি থেকে প্রকাশ্যে থানার সামনে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাত এক যুবকের বিরুদ্ধে।

গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে গুলি বর্ষণকারী ওই তরুণ ও তরুণী গাড়ি চালিয়ে গোপালগঞ্জের দিকে চলে যায়। এখন পর্যন্ত ওই যুবককে আটক করতে পারেনি পুলিশ।

এ ঘটনার পরপরই ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে মেরুন রঙের একটি প্রাইভেটকারে চালকের আসনে উত্তেজিত অবস্থায় দেখা যায় ওই যুবককে। এ সময় তার সঙ্গে থাকা এক তরুণী তাকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন।

একপর্যায়ে গালাগালি করে জানালা দিয়ে মাথা ও হাত বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন ওই যুবক। তখন ভিডিও ধারণকারী ব্যক্তিকেও দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, ভিডিওটি হাতে পেয়েছি। তবে ভিডিওটি আমাদের এলাকার কিনা, তা আগে শনাক্তের চেষ্টা করছি। ভাঙ্গার ঘটনা হয়ে থাকলে দ্রুতই অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

হাসান আমিন নামে প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, একটি প্রাইভেটকারে ওই যুবক এক তরুণীকে নিয়ে ঢাকার দিক থেকে আসে। তারা হাইওয়ে থানার সামনে সড়কের ওপরেই গাড়িটি রেখে দেয়। এ সময় স্থানীয় এক যুবক তাকে সড়কের পাশে পার্ক করার অনুরোধ জানায়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে এসে স্থানীয় ওই ব্যক্তিকে থাপ্পড় দেয়। এতে স্থানীয় ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন এবং আরও তর্কবিতর্ক হয়। তখন অজ্ঞাত ওই যুবক বলে, ‘আমি কমিশনারের ভাগ্নে।’ এরপর গাড়ির ভেতরে বসেই একটি ব্যাগ থেকে পিস্তল বের করে এবং গালিগালাজ করতে করতে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন।

তিনি আরও বলেন, গুলি ছোড়ায় সেখানে থাকা পথচারী ও দোকানে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে যান। তারাও এদিক-সেদিক দৌড়াতে থাকেন। পরে তারা গাড়ি চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোপালগঞ্জের দিকে চলে যায়। মূলত তারা দুজনেই মদ্যপ অবস্থায় ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এরকম একটি ঘটনার কথা শুনেছি। পরে শুনেছি এবং ওই সময় আমাদের থানার আশপাশে কোনো টহল দল ছিল না। তবে পরে ঘটনাস্থল পরিদর্শন করে আমি কিছু পাইনি বা কোনো আলামত সংগ্রহ করতে পারিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com