নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী সপ্তম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল।
সোমবার শহরের মুন্সিবাজার এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে ছাত্রদল এবং ঢাকা-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায় যুবদল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। ফরিদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কেএম জাফর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামিমুল হক তালুকদার (ভিপি শামিম) এর নেতৃত্বে কর্মসূচি পালিত হয়।
এ দিকে বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান হোসেন তপু, সহ-সভাপতি আমান উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান, সহ-সাধারণ সম্পাদক নিলয় চৌধুরী রেজা, সহ-সম্পাদক কে, এম, রাব্বি, বাহারুল ইসলাম রবিন, শারবিব রাব্বি, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।













