• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফেনীতে ২৫ বছরের যুবকের টানে ৫৫ বছরের মার্কিন নারী

প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ১২:৪৪
আপডেট: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ১২:৪৪

9745896 4

ফেনীতে ২৫ বছরের যুবকের টানে ৫৫ বছরের মার্কিন নারী

জনতার আওয়াজ ডেস্ক

সামাজিকমাধ্যমে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রণয়। সেই প্রণয় বিয়ের বন্ধনে পরিণত করতে মনোভাব পোষণ করে দুজন। প্রেমিকের বাড়ি বাংলাদেশে, আর প্রেমিকার বাড়ি যুক্তরাষ্ট্রে। তবে, বাদ সাধে বয়স ও ধর্ম। অবশেষে সব কিছুকে ছাপিয়ে বিয়ে করেছেন এ প্রেমিক যুগল।

সোমবার (৩ জুন) দুপুরে ফেনীর বেস্ট ইন রেস্টুরেন্টে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। বিয়ের জন্য এ মার্কিন নারী খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এ প্রেমিক যুগল হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে জামশেদ আলম রাজু (২৫) এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরের বাসিন্দা সেন্ডোরা ব্রোক্সের (৫৫)। মুসলিম হওয়ার পর সেন্ডোরার নাম রাখা হয়েছে লামিয়া।

আদালত সূত্রে জানা গেছে, রাজু ও সেন্ডোরা আদালতে হাজির হয়ে হলফনামা দিলে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ তা মঞ্জুর করেন।

জামশেদ আলম রাজু জানান, সামাজিকমাধ্যমে ২০১৮ সালে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। এজন্য গত ১ জুন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে সেন্ডোরা।

তিনি বলেন, সেন্ডোরা আমাকে ভালোবেসে এখানে এসেছে। সুখে-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি। সে আমার জন্য নিজ ধর্ম ত্যাগ করেছে। সেন্ডোরা (লামিয়া) বলেন, আমি ভালো আছি। আমার অনেক ভালো লাগছে।

এদিকে বিদেশি বউকে দেখতে রাজুর বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এমন বিয়ে দেখে খুশি এলাকাবাসী ও রাজুর স্বজনরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com