• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫৬
আপডেট: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫৬

48422AF8 1883 4C2E B465 CD2427901344

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গ্রুপের দুইটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালার এলাকার নোমান গ্রুপের ইয়াসমিন স্পিনিং ও রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাইদ এলাকার নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

ইয়াসমিন স্পিনিং মিলের শ্রমিক উজ্জ্বল, জাহাঙ্গীর বলেন, প্রতি মাসের বেতন পরের মাসে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। আগস্ট মাসের বেতন সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ হলেও এখনো পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের কথাও বলছেন না। আমরা একাধিকবার তাদের কাছে গিয়েও বেতন পরিশোধে কোনো ধরনের আশ্বাস না পেয়ে আন্দোলন করতে বাধ্য হয়েছি। বেতন না পেয়ে আমরা ঘর ভাড়া, দোকান পরিশোধ করতে পারছি না।

আরেক শ্রমিক সজিব বলেন, আমরা সঠিক সময়ে বাড়ি ভাড়া দিতে না পারলে বাড়ির মালিক আমাদের সাথে দুব্যবহার করে, নানা ধরনের কটু কথা শুনতে হয় আমাদের। আমরা মাসব্যাপী মুদির দোকান থেকে বাকি খাদ্যসামগ্রী কিনে থাকি, সেই বাকি টাকা পরিশোধ করতে হয়। বেতন পাওয়ার সাথে সাথে সন্তানদের স্কুলের বেতননাদি পরিশোধ করতে হয়। আমাদের বেতন আটকে যাওয়ায় তাদের কটু কথা শুনতে হচ্ছে। আমরা বারবার কারখানা কর্তৃপক্ষের সাথে বেতনের জন্য কথা বলার চেষ্টা করেছি তারা আমাদের সাথে কোন ধরনের আলোচনা করেননি।

একই অভিযোগ করেন নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকরাও। কারখানার শ্রমিক সোহেল, মাহতাব বলেন, আমাদের আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ আমাদে বকেয়া বেতন পরিশোধে কোন ধরনের উদ্যাগ নেননি। আমাদের সাথে কোনো ধরনের আলোচনাও করেননি।

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের সহকারী পুলিশ সুপার আসম আবদুর নুর বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শেষে শ্রমিকদের সাথে নিয়ে কারখানার মালিক ও কর্মকর্তাদের সাথে আলোচনা করে বেতন পরিশোধে ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com