• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৩
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৩

960008 1

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে গজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে। ওই কারখানার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁপাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, ‘আমাদের জুলাই এবং আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক থেকে সরবো না। কারখানায় কাজ করি মাস শেষে বেতন পাওয়ার জন্য। আজ বাধ্য হয়ে মহাসড়কে নেমে এসেছি। প্রতিমাসের বেতন মাসে না পাইলে ঘরভাড়া দেওয়া যায় না। ভাড়া দিতে না পারলে বাড়ির মালিকরা বিভিন্ন ধরনের কথা বলেন। আমরা পোশাকশ্রমিকরা আর কত দিন এসব কষ্ট সহ্য করবো।’

এ ব্যাপারে সিজন্স ড্রেসেস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ওই কারখানায় ১৫০০ শ্রমিক কাজ করেন।

গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী অঞ্চল) মোশাররফ হোসেন সকাল সাড়ে ১০টায় বলেন, ‘ঘটনাস্থলে শিল্পপুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনও মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com