• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বকেয়া বেতন-ভাতার দাবিতে কাঁচপুরে শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ১২:৪২
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ১২:৪২

96555896 2 4

বকেয়া বেতন-ভাতার দাবিতে কাঁচপুরে শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

সোনারগাঁ নারায়ণগঞ্জ

বকেয়া বেতন-ভাতার দাবিতে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মঙ্গলবার সকালে জুট মিলের শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় মহাসড়কের মদনপুর এলাকা থেকে শিমরাইল এলাকা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ যানজটের কবলে পড়ে শত শত পরিবহণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহান। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে।

মালেক জুট মিলের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, মালিক কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন-ভাতা ঠিকমতো পরিশোধ করছে না। কথায় কথায় বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। আমাদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মালেক জুট মিলের উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা খুবই কম সময়ের মধ্যেই পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ কারণে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মালেক জুট মিলের মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন-ভাতা পরিশোধ করার বিষয়ে শ্রমিকদের আশ্বস্ত করা হলে শ্রমিকরা মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com