• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বনানীতে দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১২:৪৯
আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১২:৪৯

966666589 1

বনানীতে দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

জনতার আওয়াজ ডেস্ক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামের এক ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে তিনি নিহত হন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

রাতে বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ক্যাম্পাসের গেটে কাছে দোকানে বান্ধবীদের নিয়ে সিঙ্গারা খাওয়ার সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। পরে শিক্ষার্থীদের একটি পক্ষ বহিরাগত কিছু পোলাপান নিয়ে ফের ঝামেলা করে, এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। বিস্তারিত খতিয়ে দেখছি।

তিনি আরো বলেন, ছুরিকাঘাতের পর ওই শিক্ষার্থীরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, নিহতের মামাত ভাই থানায় হত্যা এজাহার দাখিল করছেন। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি।

এদিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com