• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরগুনায় আ. লীগের কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৪
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৪

965820 10

বরগুনায় আ. লীগের কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

বরগুনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত
বরগুনা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বরগুনা শহরের শের-ই-বাংলা সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের নেতা ফাহাদ হাসান তানিমের সঙ্গে কয়েকজন জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়টির সামনে একটি বাঁশের সঙ্গে জাতীয় পতাকা বেঁধে কার্যালয়ের সামনে উত্তোলন করেন। এরপর তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন।

ফাহাদ হাসান তানিম জানান, শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের প্রতিটি আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বরগুনা জেলা ছাত্রলীগ জেলা আওয়ামী লীগের কার্যালয় খোলার কাজে অংশগ্রহণ করেছে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। তারা যেন দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ কাজে যারা অংশ নিয়েছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এর পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব নেতা কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com