• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ৯:৪১
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ৯:৪১

96668574 1

বরিশালে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, আ.লীগ নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করায় পর্নোগ্রাফি মামলায় কাজী শাহাদাত নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।

থানা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামে এক গৃহবধূ ৩ জুলাই দুপুরে পুকুরে গোসল করতে যায়। এ সময় একই বাড়ির কাজী আজাদের ছেলে গৃহবধূর চাচাতো ভাই কাজী ফিরোজ গোপনে ওই গৃহবধূর গোসল করার ভিডিও দৃশ্য তার নিজের ফোনে ধারণ করেন।

সোমবার রাতেই বখাটে ফিরোজ গোসলের ভিডিও ওই গৃহবধূর ম্যাসেঞ্জারে পাঠিয়ে তাকে রাতে তার সঙ্গে দেখা করতে বলেন। গৃহবধূ ফিরোজের কথায় রাজি না হলে তাকে দুই লাখ টাকা দাবি করে ফিরোজ।

দাবিকৃত টাকা না দিলে তার অশ্লীল ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ফিরোজ। বিষয়টি ওই গৃহবধূ তার স্বামী ও বাবার পরিবারের লোকজনের কাছে খুলে বলেন।

গৃহবধূর পরিবারের লোকজন রাজিহার ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী শাহাদাত ও স্থানীয় কাজী তুষারের কাছে জানালে তারা ফিরোজের ধারণ করা ভিডিওটি গোপন করার চেষ্টা করেন। স্থানীয়ভাবে বিচার না পেয়ে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে তিনজনের নামে মামলা করেন।

ওই মামলার ২নং আসামি আওয়ামী লীগ নেতা কাজী শাহাদাতকে নিজ এলাকা থেকে রবিবার রাতে এসআই আলী হোসেন গ্রেফতার করেন। সোমবার (১০ জুলাই) বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় প্রধান আসামি কাজী ফিরোজ কারাগারে আছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, ‘কাজী শাহাদাতকে রবিবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com