শামীম আহমেদ, বরিশাল
স্বৈরাচারী সরকারের পতনের একদফা দাবিতে শান্তিপূর্ণ ঢাকা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের পদযাত্রায় বিনা উস্কানীতে পুলিশ লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা কমিটি।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২টায় নগরীর ফজলুল হক এভিনিউ এলাকায় বিক্ষোভ পথসভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল কমিটি।
এ সময় আইনজীবী বক্তরা বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রায় বাধা প্রদান করে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে আইনজীবী সদস্যদের আহত করে এই সরকারের শেষ রক্ষা আওয়ামী পুলিশ বাহিনী রক্ষা করতে পারবে না। জাতীয়তাবাদী আইনজীবী-সহ দেশবাসী আজ অবৈধ সরকারের পদত্যাগ এবং একদফা দাবি আদায় করা-সহ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না করা পর্যন্ত রাজপথেই থেকে আন্দোলন করে যাবে।’
বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মহসিন মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য অ্যাড. আলী হায়দার বাবুল, বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারন সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক কাজী বসির উদ্দিন, যুগ্ম সম্পাদক অ্যাড. সাদিকুর রহমান লিঙ্কন, যুগ্ম সম্পাদক অ্যাড. আজাদ হোসাইন, অ্যাড. হাফিজ আহমেদ বাবলু, অ্যাড. শাহনুর খানম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হুমাউন কবীর মাসুদ, অ্যাড. আবুল কালাম আজাদ ইমন, অ্যাড. আনিসুর রহমান আনিস-সহ বিভিন্ন আইনজীবী নেতৃবৃন্দ।












