• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালে দৈনিক দিনকালের ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩ ১:২৬
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩ ১:২৬

9601

বরিশালে দৈনিক দিনকালের ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন

জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে দৈনিক দিনকাল পাঠক ফোরাম বরিশাল বিভাগীয় ব্যানারে এ কর্মসূচি পালন করে।

বরিশাল পাঠক ফোরাম সভাপতি মুসফিকুল হাসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল সদর উপজেলা বিএনপি আহ্বায়ক এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্ছু, সাব্বির নেওয়াজ সাগর, সাকলাইন মোস্তাক, সবুজ আকন, এইচ.এম কিরন, মহিদুল সোহেল, আজাদী হাসানাত ফিরোজ ও আব্দুল কাদের ফিরোজ প্রমুখ।

এসময় বক্তরা মানববন্ধন কর্মসূচি পালনকালে জানান, কোনো অবৈধ সরকার গণমাধ্যমের কন্ঠরোধ করে বেশিদিন ক্ষমতা আগলে রাখতে পারে নাই এই সরকারও দৈনিক দিনকালের কন্ঠ ক্ষমতার জোড়ে চেপে ধরে রাখতে পারবে না। তাই অবিলম্বে দৈনিক দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল করা প্রত্যাহার করে নেওয়াসহ দেশের সকল গণমাধ্যমকমীর্দের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com