• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালে ভোট বর্জন চেয়ে লিফলেট বিতরন

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৩:০১
আপডেট: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৩:০১

98888856 1

বরিশালে ভোট বর্জন চেয়ে লিফলেট বিতরন

বরিশাল প্রতিনিধি

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ার লক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচির ২য় দিনে বরিশাল মহানগর বিএনপি সহ বরিশাল জেলার উপজেলা মেহিন্দিগঞ্জে স্বেচ্ছাসেবকদল গণসংযোগ ও লিফলেট বিতরণ করে তফসিল বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ৭ই জানুয়ারী সরকারের প্রহসনমূলক ভোট বর্জনের প্রচারপত্র বিলি করে ও সরকারের পদত্যাগ দাবি করে শ্লোগান দেয়।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) তিন দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল সাড়ে ১১টায় বরিশাল মহানগর বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা বরিশাল স্বরুপকাঠী সড়কের ও নগরীর কড়াপুরের সোনামিয়ার বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করে। একই সময় পথচারীদের আগামী ৭ই জানুয়ারী ভোট দিতে কেন্দ্রে যেতে নিষেধ করে আহবান জানান।

এসময় লিফলেট বিতরন ও সরকারের পদত্যাগ ও তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগনের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি সরকার বিরোধী শ্লোগান দেয় নেতাকর্মী।

অপরদিকে বরিশাল জেলার মেহিন্দিগঞ্জ উপজেলা বন্দরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সকাল নয়টায় সরকারের পদত্যাগ ও নির্বাচন বর্জনের আহবান করে লিফলেট বিতরন করে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফকরুল ইসলাম সোহেল ও সদস্য সচিব মাসুদ রানার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপজেলার বাজার, পথচারী সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করার মধ্যে দিয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com