• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশাল বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করতে ভোলায় ছাত্রদলের প্রস্তুতি সভা

প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৫৭
আপডেট: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৫৭

98574596

বরিশাল বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করতে ভোলায় ছাত্রদলের প্রস্তুতি সভা

কামরুজ্জামান শাহীন,ভোলা
শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত¡াবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার ১দফা দাবীতে আগামীদিন ২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষ্যে ভোলা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভোলা শহরের কালিনার্থ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আল আমিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াছ, প্রধান বক্তা হিবেবে বক্তব্য দেন-মো. সাইফুল ইসলাম তুহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-সহ-সাধারন সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, মানবাধিকার সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, ও সহ-আইন সম্পাদক ওয়ালিউল্লাহ।
এ সময় আরও বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মো. রাইসুল আলম, যুগ্ম আহŸায়ক এনামুল হক ও আহŸায়ক কমিটির অন্যমত সদস্য ভোলা জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব ইয়ারুল আলম লিটন সহ ভোলা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com