• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বসিক মেয়রপ্রার্থী ফয়জুল করিমকে তলব করেছে ইসি

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ২:১২
আপডেট: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ২:১২

966369 3

বসিক মেয়রপ্রার্থী ফয়জুল করিমকে তলব করেছে ইসি

নিউজ ডেস্ক

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ফয়জুল করিমকে সোমবার (৮ মে) রাতে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০ টায় উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

ইসি’র পক্ষ থেকে চিঠিতে বলা হয়, আপনি মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম; বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আপনার পক্ষে এইচ এম হাসানুজ্জামান ৩ মে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে আপনার রাজনৈতিক দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম হতেও জানা যায়, আপনি বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী। বিভিন্ন মাধ্যম হতে জানা যায়, আপনি ৮ মে বরিশাল বিমানবন্দর হতে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরে আগমন করবেন। তদপ্রেক্ষিতে আপনার/আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। আপনি/আপনার প্রতিনিধিকে অবগত করা হয় যে, নির্বাচন-পূর্ব সময়ে যে কোনো প্রকার মিছিল/শো-ডাউন নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আজ আপনার আগমনের পূর্ব পর্যন্ত একাধিকবার আপনার/আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয় এবং আপনার পক্ষ হতে নির্বাচনের সকল আচরণ বিধি প্রতিপালনের বিষয়ে আশ্বস্ত করা হয়। কিন্তু দেখা যায়, আপনার আগমন উপলক্ষে আপনার অনুসারী কর্তৃক মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস ইত্যাদি যানবাহনসহ ব্যাপক মিছিল ও শো-ডাউন করা হয়েছে। আপনার রাজনৈতিক দলের লোগো, নির্বাচনী প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শো-ডাউন করে আচরণ বিধির বিধি ৫, ৭(ক), ১১ (২) ও ১৩(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে।

এ বিষয়ে তাকে স্ব- শরীরে আগামী ১০ মে সকাল সাড়ে ১০ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, বরিশাল সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোট ১২ জুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com