• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বহুল আলোচিত রাতেই উধাও সেই সাইনবোর্ড

প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৩
আপডেট: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৩

960002547 8

বহুল আলোচিত রাতেই উধাও সেই সাইনবোর্ড

বহুল আলোচিত ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে টাঙিয়ে দেওয়া কৃষি অফিসের সাইনবোর্ডটি রাতেই উধাও হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে ওই সাইনবোর্ডটি দেখা যায়নি।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদফতরভুক্ত ইউনিয়ন উপ-হকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ের অফিসের একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল রুহিয়া থানা বিএনপির অফিসে। রাজনৈতিক দলটির অফিসে হঠাৎ করে কৃষি অফিসের সাইনবোর্ড দেখে স্থানীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বুধবার সকাল থেকেই রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে সরকারি একটি দফতরের সাইনবোর্ডটি দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তবে বৃহস্পতিবার সকাল থেকে টাঙিয়ে দেওয়া সাইনবোর্ড না দেখে এলাকাবাসী এটি ভানুমতীর খেলা বলে মন্তব্য করেন।

গত ৩ সেপ্টেম্বর রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রুহিয়া থানা শহরে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির অফিসে অগ্নিকাণ্ড ও ভাংচুরের ঘটনা ঘটে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান বলেন, একটি কুচক্রীমহল রুহিয়া থানা শহরকে উত্তপ্ত করছে।

সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় বলেন, এ সাইনবোর্ডটি আমাদের কেউ ঝুলায়নি। যারা ঝুলিয়েছিল তারাই খুলে নিয়েছে।

রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, বিএনপি অফিসে কৃষি অফিসের সাইনবোর্ডটির দেখা মেলেনি। তবে এটি উপজেলা কৃষি অফিস বলতে পারবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com