• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে অশান্তির পরিবেশ ভারতের কাছে শুভকর নয়’

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৬
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৬

965232985

বাংলাদেশে অশান্তির পরিবেশ ভারতের কাছে শুভকর নয়’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বাংলাদেশে অশান্তির পরিবেশ ভারতের কাছে শুভকর নয় বলে মন্তব্য করেছেন দেশটির ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আগরতলা-ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু উপলক্ষ্যে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয় আগরতলা-ঢাকা বাস সার্ভিস। এদিন বিকেলে আগরতলা থেকে ৫ জন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। তার আগে সকালে বাসটি ঢাকা থেকে ৯ জন যাত্রী নিয়ে আগরতলা পৌঁছালে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে রাজ্য সরকারের পক্ষে স্বাগত জানান পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) সবসময় বলেন যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে, ততই আমরা দুই দেশের উন্নতি সাধন করতে পারব। একজন ভারতবাসী হিসেবে বাংলাদেশকে আমরা বরাবরই আমাদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করেছি। আজও আমরা বাংলাদেশকে পরিবারের সদস্য হিসেবে, নিকট আত্মীয় হিসেবে গণ্য করি।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো অশান্তির পরিবেশ হবে- এটা আমাদের কাছে যেমন শুভকর নয়, বাংলাদেশের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রেও সেটা শুভকর নয়। মাঝখানে যে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কাটিয়ে উঠে গণতান্ত্রিক পরিবেশে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা সেই নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি।

সুশান্ত চৌধুরী আরও বলেন, আমরা আশা রাখব, নতুন সরকার তাদের দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে ভারত-বাংলাদেশের যে মৈত্রী, সুসম্পর্ক যেটা এক বছর আগেও বিদ্যমান ছিল, সেটাকে তরান্বিত করবে। দুই দেশের উন্নয়নকে আরও তরান্বিত করবে এবং অগ্রগতির পথের দিশা দেখাবে।

অনুষ্ঠানে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানের পর আগরতলা-ঢাকা রুটে বিদ্যমান যাত্রীবাহী বাস সার্ভিসটি বন্ধ করে দেয় ত্রিপুরা রাজ্য সরকার। এরপর গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিআরটিসি) একটি বাস আগরতলা-ঢাকা রুটে পরীক্ষামূলক চলাচল শুরু করে। আনুষ্ঠানিক চলাচলের প্রথমদিনে সকালে বাসের স্টাফ ও যাত্রী মিলিয়ে ৯ জন ঢাকা থেকে আগরতলায় যান। এরপর বিকেলে আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে ছিলেন ৫ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com